শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

প্রেম করছি, বিয়ে করবো আগামী বছর: আঁচল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

চিত্রনায়িকা আঁচল আঁখি বিয়ে করেছেন- এমন গুঞ্জন বেশ কিছুদিন ধরে। গুঞ্জনের সত্যতা জানতে যোগাযোগ করা হয় তার সঙ্গে। সমকালকে আঁচল বলেন, ‘এটা গুঞ্জনই, আমি বিয়ে করিনি। তবে প্রেম করছি। আগামী বছর সবাইকে জানিয়েই বিয়ে করবো।’

সংবাদমাধ্যমে খবর, গায়ক অমির সঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে আঁচলকে। তার কয়েকটি গানেও মডেল হয়েছেন আঁচল। শোবিজে তাদের প্রেমের বিষয়টি চর্চিত এখন। সেখান থেকেই তাদের বিয়ের গুঞ্জন ওঠে মিডিয়ায়।

এই গুঞ্জনের বিষয়ে আঁচল বলেন, ‘বিয়ে তো আর গোপন করার মতো বিষয় না। বিয়ে করলে আপনাদের জানিয়েই করবো।’

তবে গায়ক অমির সঙ্গে প্রেম করছেন বলে নিশ্চিত করেছেন আঁচল। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী বছর আয়োজন করে বিয়ে করার ইচ্ছে রয়েছে বলে জানান তিনি।

২০১১ সালে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন আঁচল। প্রথম অভিনয় করেন ‘ভুল’ সিনেমায়। আঁচল অভিনীত প্রথম ব্যবসা সফল সিনেমা ‘জটিল প্রেম’। শাবনূরের অভিনয় দেখে সিনেমায় আগ্রহী হয়েছেন বলে এরআগে এক সাক্ষাৎকারে জানান আঁচল। অভিষেকের পর অল্প সময়ে ঢালিউডে নিজের অবস্থান তৈরি করেন তিনি। শাকিব খান, বাপ্পি চৌধুরী, আরিফিন শুভর সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন ছবিতে।

সবশেষ তিনি অভিনয় করেন ‘ঘর ভাঙা সংসার’ সিনেমায়। মনতাজুর রহমান আকবরের পরিচালনায় এতে ডিপজলের বিপরীতে দেখা যাবে আঁচলকে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023