শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘নূর’ দিয়েই শুরু করছেন শুভ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

গত এপ্রিল থেকে একেবারে হাত গুটিয়ে বসে আছেন চিত্রনায়ক আরিফিন শুভ। পরিকল্পনা ছিল, ‘নূর’ ছবির মাধ্যমে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন। সে পরিকল্পনা ভেস্তে দিয়েছে করোনা। পাশাপাশি পায়ের পুরনো ইনজুরি তো আছেন।

জানালেন, এখন বেশ ভালো আছেন। আর এ কারণে দ্রুতই ফিরতে চাচ্ছেন শুটিংয়ে। জানা যায়, ‘নূর’ ছবি দিয়েই ক্যামেরায় আসবেন তিনি।

আরিফিন শুভ বলেন, ‘ঢাকার বাইরে এর শুটিং হবে। করোনার সময় দর্শক উপস্থিতি সামলানো কঠিন হবে তাই স্থানটা বলা এখনই ঠিক হবে না। ৫ সেপ্টেম্বর শুটিং টিম নিয়ে যাব। আর শুটিং শুরু হবে ৭ সেপ্টেম্বর।’

শাপলা মিডিয়ার প্রযোজনায় তরুণ পরিচালক রায়হান রাফি পরিচালনা করছেন ‘নূর’। সিনেমাটির নির্বাহী প্রযোজক আরিফিন শুভ। প্রেমের গল্পে এটি নির্মিত হচ্ছে।

এদিকে, শুভ কাজ করছেন বাংলাদেশ-ভারত দুই দেশের রাষ্ট্রীয় প্রযোজনায় তৈরি চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’তে। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শুভ। ছবিটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023