শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

সেন্সর পেরিয়ে মুক্তির অপেক্ষায় বুবলীর ‘চোখ’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

আনকাট সেন্সর পেয়েছে হালের আলোচিত অভিনেত্রী বুবলী অভিনীত ছবি “চোখ’। গত জুন মাসে সিনেমাটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। সেই সময়েই সিনেমাটি সেন্সর পায়। সম্প্রতি সিনেমাটির নির্মাতা আসিফ ইকবাল সেন্সর সনদ হাতে পেয়েছেন।

নির্মাতা জানান, মাসখানেক আগেই সেন্সরে পাস করেছিল “চোখ”। সেই সময় আমি সিনেমাটির সেন্সর সার্টিফিকেট সংগ্রহ করতে পারেনি। কারণ, হঠাৎ করেই আমার মা-বাবা করোনায় আক্রান্ত হন। তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। সম্প্রতি সেন্সর বোর্ডের সঙ্গে যোগাযোগ করে সার্টিফিকেট সংগ্রহ করেছি। সিনেমাটি সেন্সর বোর্ডের সদস্যদের ভালো লেগেছে। তাদের কাছে আমি কৃতজ্ঞ। সিনেমা মুক্তিতে আর বাধা নেই।’
রোমান্টিক ও অ্যাকশন থ্রিলার ঘরানার সিনেমাটির গল্পে দেখা যাবে, ধনী পরিবারের ছেলে রাকেশ। এই চরিত্রে অভিনয় করেছেন নিরব। সড়ক দুর্ঘটনায় তার দুই চোখই নষ্ট হয়ে যায়। চিকিৎসায় নতুন চোখ লাগানো হয়। নতুন চোখ নিয়ে ঘটতে থাকে নানা অদ্ভুত সব ভুতুড়ে ঘটনা। এ নিয়েই এগিয়ে যায় গল্প। সিনেমায় বুবলী ও নিরবসহ আরও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, জিয়াউল রোশান প্রমুখ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন অনামিকা মণ্ডল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023