শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ছবির খবর নেই, চাহিদার শীর্ষে শাহরুখ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক
গত তিন বছরে তাঁর একটি ছবিও মুক্তি পায়নি। শেষ ছবিটি মুখ থুবড়ে পড়েছিল বক্স অফিসে। তাতে কী? জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি বলিউড বাদশাহর। হাতে আছে গুটিকয় ছবি। তার আগেই জানা গেল সুখবর। বিশ্বব্যাপী অভিনয়শিল্পীদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা শাহরুখ খানের।

শুধু বলিউডেই সীমাবদ্ধ নয়, বিশ্বজুড়েই এবার বাদশাহর আসনে বসলেন কিং খান। বিশ্বব্যাপী চাহিদাসম্পন্ন অভিনয়শিল্পীর তালিকায় অবশ্য ভারতীয় তারকাদের দেখাই পাওয়া গেল বেশি। ১০ জনের তালিকাটিতে শাহরুখের পরেই আছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা আল্লু অর্জুন।

২০ জুলাই থেকে ১৮ আগস্টের মধ্যে করা প্যারট অ্যানালিটিকসের সমীক্ষা অনুযায়ী সেরা ১০–এর মধ্যে প্রথমে আছে শাহরুখ খানের নাম। আর বলিউড তথা হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তৃতীয় স্থানে আছেন।

আর তৃতীয় স্থানে আছেন হলিউড–বলিউড দুই জায়গায়ই দাপিয়ে বেড়ানো অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

নারী তারকাদের মধ্যে অবশ্য তিনি সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন। ১০ জনের এই তালিকায় ভারতীয়দের দখল সবচেয়ে বেশি। আটজনই ভারতীয় অভিনয়শিল্পী। বাকি দুজন হলেন দক্ষিণ কোরিয়ার সাং হুন (চতুর্থ) ও মার্কিন যুক্তরাষ্ট্রের টম হিডলস্টন (নবম)। বাকি তারকারা হলেন পঞ্চম ধানুশ, ষষ্ঠ দুলকার সালমান, সপ্তম সালমান খান, অষ্টম মহেশ বাবু ও দশম কিয়ারা আদভানি।

এবার প্রথমবারের মতো চাহিদাসম্পন্ন তারকাদের তালিকায় ঢুকে পড়েছেন কিয়ারা। লাস্ট স্টোরিজ–এর লাস্যময়ী অভিনয়ের পর তিনি আলোচনায় আসেন কবির সিং দিয়ে। সম্প্রতি প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে শেরশাহ দিয়ে ব্যাপক আলোচনায় এসেছেন।

২০ জুলাই থেকে ১৮ আগস্ট—এক মাস সময় নিয়ে এই সমীক্ষা করেছে প্যারট অ্যানালিটিকস। লস অ্যাঞ্জেলেসভিত্তিক প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী কনটেন্ট ও তারকাদের নিয়ে বিশ্লেষণ ও জরিপ করে থাকে। প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বব্যাপী এই জরিপে ভারতীয়দের প্রাধান্য থাকার অন্যতম কারণ ওটিটি।

নেটফ্লিক্স, আমাজন প্রাইম ভিডিও, ডিজনি প্লাসের মতো নামকরা স্ট্রিমিং সাইটগুলো ভারতের বাজার ধরার চেষ্টা করছে। এ কারণে বিশ্বব্যাপী ভারতীয় কনটেন্ট ও তারকাদেরও চাহিদা তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রে চাহিদাসম্পন্ন তারকাদেরও একটি তালিকা করেছে। সেখানে শীর্ষে আছেন টম হিডলস্টন। ১০ জনের তালিকায় হলিউড তারকাদের ভেতরে আছেন যথাক্রমে জেনিফার লোপেজ, ক্যামেরন ডিয়াজ, ক্রিস ইভানস, জেন্ডায়া, মেগান ফক্স, ব্রেন্ডন ফ্রেসার, স্কারলেট জোহানসন, মার্গো রবি ও মেরিলিন মনরো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023