শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

নেট দুনিয়ায় ঘুরছে নুসরাতের ছেলের ভুয়া ছবি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

গত বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের এক বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন নুসরাত জাহান। আর ছেলের জন্মের ২৪ ঘণ্টার মধ্যেই ছেলের সঙ্গে নুসরাতের একটি ছবি ঘুরছে নেট দুনিয়ায়।

সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের নীল পোশাকে নুসরাত এবং তার কোলে রয়েছে একটি ঘুমন্ত শিশু। আর এই ছবি দেখে অনেকেই ভেবে নিয়েছে, হাসপাতাল থেকেই এই ছবি ফাঁস হয়েছে।

তবে একটু ভালোভাবে খেয়াল করলেই বোঝা যায়, এই ছবিতে রয়েছে প্রযুক্তির ব্যবহার। আর সেখানে বসিয়ে দেওয়া হয়েছে নুসরাতের মুখটি। কারণ দেখা যাচ্ছে হাসপাতালের শয্যাতেও নুসরাতের চুল সুবিন্যস্ত এবং তাঁর ঠোঁটে হালকা রঙের লিপস্টিক রয়েছে। তাতে এটা বুঝতে অসুবিধা হয় না যে নুসরাতের পুরনো কোনো ছবি থেকে নিয়ে তাঁর মুখটুকু বসিয়ে দেওয়া হয়েছে, অন্য আর এক মহিলার মুখে। তাই এটা পরিষ্কার যে, ছবির বাচ্চাটিও নুসরাতের বাচ্চা নয়।

কিন্তু নুসরাতের বাচ্চার ছবি এখনও প্রকাশ্যে না আসলেও, ইতিমধ্যে জানা গেছে তাঁর নাম। ছেলের নাম রাখা হয়েছে ঈশান। যশকে সঙ্গে রেখে মা হিসেবে নতুন অধ্যায় শুরু করলো নুসরাত।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023