শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

ম্যান ইউতে ফিরলেন রোনালদো

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

সব জল্পনাকল্পনার অবসান ঘটলো। জুভেন্টাস ছেড়ে নিজের সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরলেন ক্রিস্টিয়ানো রোনালদো। চড়ামূল্যে পর্তুগিজ এই ফরোয়ার্ডকে দলে ভিড়িয়েছে রেড ডেভিলরা।

শুক্রবার বাংলাদেশ সময় রাতে ১০টার দিকে এক টুইট বার্তায় এমনটাই নিশ্চিত করেছে ম্যান ইউ। চুক্তি অনুযায়ী ২০২৩ সাল পর্যন্ত ম্যানচেস্টারেরর ক্লাবটির হয়ে খেলবেন সিআর সেভেন।

দলবদলের কয়েকদিন বাকি থাকতেই ক্লাব ছাড়ার আগ্রহ প্রকাশ করেন রোনালদো। শুরুতে তাকে বিক্রি করতে রাজি না হলেও পরে বাধ্য হয়ে বিক্রি করতে রাজি হয় জুভেন্টাস। শুক্রবার সতীর্থদের কাছ থেকে বিদায়ও নিয়ে নেন তিনি।

এরপরই রোনালদোর নতুন ঠিকানা নিয়ে ভক্তকুলের মধ্যে সৃষ্টি হয় জল্পনাকল্পনা। শুরুতে ম্যানচেস্টার সিটির কথা গণমাধ্যমে ভেসে আসলে অনেকেই তা সহজে মেনে নিতে পারেননি।

কেননা এক সময় ম্যান ইউর হয়ে মাঠ কাঁপানো এই ফরোয়ার্ডকে সিটিতে দেখতে চায়নি রেড ডেভিলের সমর্থকরা। তবে বেশি সময় না গড়াতেই ম্যান ইউ আগ্রহ দেখায়। এতেই সরে দাঁড়ায় সিটি। এর কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক ক্লাবের সঙ্গে চুক্তি সম্পন্ন করেন রোনালদো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023