দিনাজপুরে করোনা উপসর্গে ২জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

দিনাজপুরে গত একদিনে করোনা উপসর্গে ২ জন মারা গেছেন। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮২ জনে। এ সময় নতুন করে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুরের সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস।

তিনি জানান, দিনাজপুরে গত একদিনে ২৪০ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ২৫ শতাংশ। সব মিলে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে। জেলায় সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২২০ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023