শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক
ঢাকায় এসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আতিথেয়তায় মুগ্ধ নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। বিসিবির বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেছেন কিউই ক্রিকেটাররা।

আট বছর পর দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মঙ্গলবার বাংলাদেশে পা রাখে টম ল্যাথামের নেতৃত্বাধীন দলটি।

হোটেলে কোয়ারেন্টিনে থাকা নিউজিল্যান্ডের তারকা পেসার হামিশ বেনেট বুধবার ভার্চুয়াল সংবাদমাধ্যমে বলেন, ঢাকা সফরটা অনেক লম্বা এবং কঠিন ফ্লাইট ছিল। কিন্তু আমরা খুব সৌভাগ্যবান ছিলাম। বিমান থেকে নামার পর থেকে আমাদের খুব ভালো খেয়াল রাখা হয়েছে। আমাদের নিরাপদে পাওয়ার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড যা করেছে তার জন্য ধন্যবাদ যথেষ্ট নয়।

বেনেট আরও বলেন, আমাদের জন্য বিসিবি যে পরিকল্পনাগুলো এবং যে প্রক্রিয়াগুলোর ব্যবস্থা করেছে সেগুলো চমৎকার। ঝুঁকি কমানোর জন্য তারা অসাধারণ কাজ করেছে।

হোটেলে তিন দিন কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার থেকে অনুশীলনের সুযোগ পাবেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা।

টাইগারদের বিপক্ষে ১ সেপ্টেম্বর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সিরিজের বাকি চার ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সব ম্যাচ বিকাল ৪টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023