শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দেশে করোনার টিকা নিয়েছেন ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ জন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দেশে এ পর্যন্ত ২ কোটি ৪২ লাখ ১৮ হাজার ৭৯৬ জনকে করোনা টিকা দেয়া হয়েছে। এরমধ্যে করোনার প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৭২ লাখ ৪২ হাজার ৪৭৯ এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৬৯ লাখ ৭৬ হাজার ৩১৭ জন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ পর্যন্ত প্রথম ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৯৯ লাখ ৬৮ হাজার ৯৩৪ আর নারী ৭২ লাখ ৭৩ হাজার ৫৪৫ জন। দ্বিতীয় ডোজ টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ৪২ লাখ ৯৯ হাজার ৯৬৩ আর নারী ২৬ লাখ ৭৬ হাজার ৩৫৪ জন।

এ পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ড প্রয়োগ হয়েছে ১ কোটি ১০ লাখ ৬৭ হাজার ১৫৪ ডোজ। সিনোফার্মের টিকা প্রয়োগ হয়েছে ১ কোটি ১ লাখ ৫৩ হাজার ১৬৮ ডোজ। ফাইজার-বায়োএনটেকের টিকা প্রয়োগ হয়েছে ৯৫ হাজার ৩১ ডোজ। আর মডার্নার টিকা প্রয়োগ হয়েছে ২৯ লাখ ৩ হাজার ৪৪৩ ডোজ।

এছাড়াও মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দেশে ৩ কোটি ৬১ লাখ ২৭ হাজার ৫০৯ জন করোনা টিকা পেতে নিবন্ধন করেছেন। এর মধ্যে জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ৩ কোটি ৫৭ লাখ ৮ হাজার ৪৫৮ এবং পাসপোর্ট নম্বর দিয়ে নিবন্ধন করেছেন ৪ লাখ ১৯ হাজার ৫১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023