শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দেশ ছাড়লেও গান ছাড়বেন না আফগান পপ-তারকা আরিয়ানা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

আফগানিস্তানে চলমান অস্থিরতার জেরে দেশ ছেড়েছেন পপ-তারকা আরিয়ানা সাঈদ। তবে দেশ ছাড়লেও সংগীত চর্চা থামাবেন না বলে স্পষ্ট জানিয়েছেন আলোচিত এই শিল্পী। বর্তমান পরিস্থিতিতে দেশের বাইরেই গান-বাজনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

তালেবানরা কাবুল দখলের নেওয়ার সময় অনেকের সঙ্গে আমেরিকার উদ্ধারকারী বিমানে চেপে আফগানিস্তান ছাড়েন আরিয়ানা সাঈদ। এরপর দোহা পৌঁছে নিজের ইনস্টাগ্রামে ভক্তদের উদ্দেশে লেখেন, “আমি ভালো আছি। দুটি নির্ঘুম রাতের পর আমি কাতারের দোহায় পৌঁছেছি। আপাতত অপেক্ষা পরের ফ্লাইটে ইস্তানবুলের বাড়িতে পৌঁছাবো।”
সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে আরিয়ানা বলেন, “আফগানিস্তানের বাইরেও আমার অসংখ্য অনুরাগী আছে। আমি গান থামাব না। আফগানিস্তানের মানুষদের উৎসর্গ করেই সংগীত চর্চা চালিয়ে যাব আমি।”

বিগত দুই দশক ধরে আফগানিস্তানে নারী-স্বাধীনতা ও অধিকারের পক্ষে যারা সোচ্চার ছিলেন, তাদেরই অন্যতম আরিয়ানা সাঈদ।

বর্তমানে দেশছাড়া হলেও আফগানিস্তানের মানুষদের জন্য সোচ্চার থাকার প্রত্যয় জানিয়েছেন আরিয়ানা। তার কথায়, “আমি আমার বক্তব্য প্রচার করবই। আফগানিস্তান ও আফগানদের জন্য কাজ করে যাব।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023