শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দ্বিতীয় ম্যাচে বড় জয় পাকিস্তানের, সিরিজে সমতা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৫ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

কিংস্টনে সিরিজের প্রথম টেস্টে ১ উইকেটের নাটকীয় জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে নাকাল হয়েছে ক্যারিবীয়রা। ১০৯ রানের বড় জয়ে ১-১ সমতায় সিরিজ শেষ করেছে বাবর আজমের দল।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৯ উইকেটে ৩০২ রান তুলে ডিক্লেয়ার করে পাকিস্তান। জবাবে ১৫০ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। বড় ব্যবধানে এগিয়ে থাকা বাবরের দল দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ৬ উইকেটে ১৭৬ তুলে। ক্যারিবীয়দের সামনে লক্ষ্য দাঁড়ায় ৩২৯ রানের। কিন্তু ২১৯ রানের বেশি করতে পারেনি স্বাগতিকরা।

প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও ৪ উইকেট, মোট ১০ উইকেট নিয়ে পাকিস্তানের জয়ের নায়ক বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি।

পঞ্চম দিনের শুরুতে পাকিস্তানের দরকার ছিল ৯ উইকেট, ওয়েস্ট ইন্ডিজের ২৮০ রান। অর্থাৎ দুই দলের সামনেই ছিল জয়ের সুযোগ। চতুর্থ দিনের শেষ বিকেলে আলজেরি জোসেফ আর ক্রেইগ ব্রেথওয়েট মিলে যেমন প্রতিরোধ গড়েছিলেন, তাতে আশায় বুক বাঁধেন ক্যারিবীয় সমর্থকরা। কিন্তু পাকিস্তানি বোলাররা সেই আশাকে বেশি বড় হতে দেননি।

পঞ্চম দিনের শুরুতেই নাইটওয়াচম্যান আলজেরি জোসেফকে (১৭) দারুণ এক ডেলিভারিতে উইকেটরক্ষকের ক্যাচ বানান শাহিন আফ্রিদি। এরপর দ্রুত এনক্রুমাহ বোনার (২) আর রস্টন চেজকে (০) তুলে নেন হাসান আলি। ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পরের দিকে জার্মেই ব্ল্যাকউড (২৫), কাইল মায়ার্স (৩২), জেসন হোল্ডাররা (৪৭) প্রতিরোধ গড়তে চেয়েছেন। মাঝে প্রায় এক ঘণ্টার মতো বৃষ্টির কারণে বন্ধ ছিল খেলা। কিন্তু কোনোকিছুই পাকিস্তানের জয় আটকাতে পারেনি।

শাহিন শাহ আফ্রিদির ৪ উইকেটের সঙ্গে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট নিয়ে দলের জয়ে অবদান রেখেছেন বাঁহাতি স্পিনার নোমান আলি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023