শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পেট্রোবাংলার পরিচালকসহ তিতাসের আরও ২০ জনকে দুদকে তলব

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পেট্রোবাংলার পরিচালক (পরিকল্পনা) মো. আইয়ুব খান চৌধুরীসহ তিতাস গ্যাসের আরও ২০ কর্মকর্তা-কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ৫ থেকে ৮ সেপ্টেম্বরের মধ্যে কমিশনের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

সোমবার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের কাছে দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা নুরুল হুদা স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়। এরআগেও তিতাস গ্যাসের ১০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

নতুন করে দুদকের তলব করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- তিতাসের সাবেক পরিচালক খান মইনুল মোস্তাক, সচিব (মহাব্যবস্থাপক) মাহমুদুর রব, ব্যবস্থাপক আবু বকর সিদ্দিকুর রহমান, হাসিবুর রহমান, উপ-ব্যবস্থাপক আনিসুজ্জামান, আবদুল মান্নান, জ্যেষ্ঠ সুপারভাইজার হারুন অর রশিদ, সিবিএ সহ-সভাপতি জাকির হোসেন।

এছাড়া তিতাসের জ্যেষ্ঠ বিক্রয় সহকারী ফারুক আহম্মেদ, ফয়েজ আহমেদ লিটন, সহকারী কর্মকর্তা দেলোয়ার মোর্শেদ, কম্পিউটার অপারেটর মিজানুর রহমান, কর্মী মহররম আলী, জাকির হোসেন, আবু সাঈদ, মো. মফিজ ও মো. মানিক মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক বলেন, ১০ জন কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য ও সরবরাহ করা রেকর্ডপত্র যাচাইয়ের কাজ চলছে। নতুন করে আরো ২০ জন কর্মকর্তা ও কর্মচারীকে তাদের বক্তব্য দেওয়ার জন্য নোটিশ জারি করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023