শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘কেজিএফ টু’ মুক্তি পাচ্ছে ২০২২ এর ১৪ এপ্রিল

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

চলতি বছরের ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিলো সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেজিএফ : চ্যাপ্টার টু’। করোনা প্রকোপের কারণে ছবিটির মুক্তি পেছানো হয়। অবশেষে ঘোষণা এলো প্রযোজকদের পক্ষ থেকে। ঘোষণা দিয়েছেন, আগামী ২০২২ এর ১৪ এপ্রিল বিশ্বব্যাপী মুক্তি পাবে ছবিটি।

বলিউডের বিশিষ্ট চলচ্চিত্র সমালোচক ও বাণিজ্য বিশ্লেষক তারান আদর্শ এক টুইট বার্তায় জানিয়েছেন, অবশেষে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’ মুক্তি পাচ্ছে ২০২২ সালের ১৪ এপ্রিল। টিমের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

‘কেজিএফ : চ্যাপ্টার টু’ সিনেমায় ইয়াশ ওরফে রকি ভাই মুখোমুখি হবেন খলনায়ক সঞ্জয় দত্ত ওরফে আধীরার সঙ্গে। সঞ্জয় দত্ত ছাড়াও এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে রাভিনা ট্যান্ডন, প্রকাশ রাজ ও শ্রীনিধি শেঠি।

১০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা পরিচালনা করেছেন প্রশান্ত নীল এবং প্রযোজনা করেছেন বিজয় কিরগান্দুর। হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালয়ালাম ভাষায় কেজিএফের দ্বিতীয় কিস্তি মুক্তি পাবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023