শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

শাকিব খানের নায়িকা এবার পূজা চেরী!

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

সরকারি অনুদানের চলচ্চিত্র ‘গলুই’তে প্রথমবারের মতো জুটি হয়ে শাকিব খান ও পূজা চেরী অভিনয় করবেন বলে গুঞ্জন উঠেছে। চলচ্চিত্রটি পরিচালনা করছেন এসএ হক অলিক। যদিও বিষয়টি নিয়ে ছবির পরিচালক কিছুই খোলাসা করেননি।

খোরশেদ আলম খসরু প্রযোজিত চলচ্চিত্রটিতে এরইমধ্যে নায়ক হিসেবে শাকিব খানের সঙ্গে প্রাথমিকভাবে সবকিছু চূড়ান্ত হয়েছে। এ ছবির জন্য শাকিব খান তার পারিশ্রমিক অনেকটা কমিয়ে এনেছেন বলেও শোনা যাচ্ছে। এবার ছবিটিতে নায়িকা হিসেবে পূজা চেরীর নাম আলোচনায় এসেছে।

গত শুক্রবার (২০ আগস্ট) ছিল পূজা চেরীর জন্মদিন। সেদিন রাতে ‘গলুই’ লেখা একটি কেক নিয়ে পূজার বাসায় হাজির হয়েছিলে পরিচালক অলিক। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ‘গলুই’ ছবিতে তার নায়িকার হওয়ার গুঞ্জনটি আরও ঘন হয়।

এ প্রসঙ্গে পূজার কাছে জানতে চাইলে তিনি কোনো কথা বলতে রাজি হননি। তবে পরিচালক অলিক বলেন, ‘সময় হলেই ছবির সবকিছু জানাতে পারব।’

এদিকে ‘গলুই’ চলচ্চিত্রের প্রযোজক খসরু বলেন, ‘আমরা চারজন অভিনেত্রীর সঙ্গে কথা বলছি। তাদের কাজ দেখছি। কাউকেই এখনও চূড়ানো করিনি। আমাদের ইচ্ছা তাদের মধ্যে থেকে কাউকে নেওয়া। সে তালিকায় পূজাও রয়েছেন। আশা করছি কয়েকদিনের মধ্যে আপানাদের খুশির খবর দিতে পারবো- কে নায়িকা হিসেবে আমাদের টিমে যোদ দেবেন।’

গেল সপ্তাহে ‘গলুই’ ছবির নির্মাতা অলিক জামালপুরের বিভিন্ন লোকেশনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন। সেখানেই নির্মাতা ইঙ্গিত করে জানিয়েছিলেন সিনেমার শুটিং জামালপুরেই করবেন। এর আগে পরিচালক অলিক জানিয়েছেন, সেপ্টেম্বরের শুরুতে ছবির নায়ক-নায়িকাদের নিয়ে একটি ফটোশুটের আয়োজন করে সিনেমাটির মহরতের ঘোষণা দেওয়া হবে। সেপ্টেম্বরের মাঝামাঝিতে জামালপুরসহ বিভিন্ন লোকেশনে ছবির একটানা শুটিং করবেন।

অলিকের হাতে ‘গলুই’ ছাড়াও রয়েছে আরও একটি সরকারি অনুদানের সিনেমা ‘যোদ্ধা’। দুটি ছবি প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে ‘গলুই’ সিনেমার শুটিং শুরু করব। ডিসেম্বরে ‘যোদ্ধা’ সিনেমার শুটিং করার পরিকল্পনা রয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023