শিরোনাম :
শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান

ঢাকায় নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট ঢাকায় আসবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইরা আসার আগে শুক্রবার ঢাকায় এসেছে নিউজিল্যান্ডের দুই ক্রিকেটার কলিন ডি গ্র্যান্ডহোম ও ফিন অ্যালেন। এই দুই ক্রিকেটার দ্য হান্ড্রেড টুনার্মেন্ট শেষ করে সরাসরি ঢাকায় চলে এসেছে। আজ থেকেই শুরু হবে ওই দুই ক্রিকেটারের কোয়ারেন্টিন। যদিও তাদের সতীর্থরা বাংলাদেশে আসবেন আরো ৪ দিন পর।

দ্য হান্ড্রেডে খেলতে দুই ক্রিকেটার এতদিন ইংল্যান্ডে অবস্থান করছিলেন। ইংল্যান্ডের ব্যতিক্রমধর্মী টুর্নামেন্ট শেষে দেশে ফিরে দলের সাথে যোগ দিতে গেলে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিন পালন করতে হত তাদের। নিউজিল্যান্ড ক্রিকেট তাই দুই ক্রিকেটারকে সরাসরি বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করে।

আগামী ২৪ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড জাতীয় দল। দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের বহনকারী বিমান। ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করে ক্রিকেটারদের নেয়া হবে রাজধানীর অভিজাত হোটেল ইন্টারকন্টিনেন্টালে। গ্র্যান্ডহোম ও অ্যালেন আজ থেকেই ইন্টারকন্টিনেন্টালে থাকবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023