শিরোনাম :
ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী কুঞ্জ মহিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি শুধু কাগজ কলমে পরিচালনা হয়ে  আসছে? শিবগঞ্জে আইসিটি বেসিক প্রশিক্ষণে প্রথম স্থান অর্জন করলেন কলেজ প্রদর্শক শিবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন  শাজাহানপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনের আলোচনা সভা ধুনটে দুই মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের কারাদণ্ড বুড়িগঞ্জে মিনি বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে: আইএসপিআর মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে র‍্যালি, সমাবেশ ও আলোচনা

পুস্তক ব্যবসায়ীদের অনুদান বরাদ্দের দাবিতে রাজশাহীতে স্মারকলিপি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৮ আগস্ট, ২০২১

রাজশাহী সংবাদদাতা

করোনায় ক্ষতিগ্রস্ত পুস্তক ব্যবসায়ীদের জন্য বিশেষ প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও অনুদান বরাদ্দের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির রাজশাহী জেলা শাখা। বুধবার দুপুরে রাজশাহীর জেলা প্রশাসক আবদুল জলিলের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি রাজশাহী জেলা শাখার সভাপতি জামিলুর ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল গাফফার, সহ-সভাপতি আলী নওয়ার স্বপন, আকবর শহীদ উদ্দীন, নাসীর উদ্দীন, সাবেক সভাপতি উত্তম কুমার তালপাত্র, সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ অন্যান্য সদস্য ও প্রকাশক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে তারা বলেন, দেশে জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে, আলোকিত ও মেধামী প্রজন্ম গঠনে নিরলস শ্রম, মেধা বিনিয়োগ করেছে যে পুস্তক প্রকাশক ও বিক্রেতাগণ, তারা আজ চরম দুর্যোগকাল অতিক্রম করছে। গত দেড় বছর বাংলাদেশের একাডেমিক এবং সৃজনশীল প্রকাশনা ও বিক্রি প্রতিষ্ঠান প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকার বিক্রি থেকে বঞ্চিত হয়েছে। অনেক প্রতিষ্ঠান দোকান ভাড়া, কর্মচারী বেতন দিতে পারেনি। দেশের প্রায় ২৬ হাজার বই বিক্রেতা প্রতিষ্ঠানের মালিক-কর্মচারী নিঃস্ব ও দিশেহারা হয়ে পড়েছে। আজ তারা মানবেতরভাবে জীবন-যাপন করছে। তাই তারা সরকারের কাছে প্রনোদনা ও অনুদানের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023