শিরোনাম :
ছোনকা বাজার আন্ডারপাসের দুই পাশে অবৈধ দোকান উচ্ছেদ, শোভাবর্ধন গাছ রোপণ শাজাহানপুরে মশা নিধন, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বেতগাড়ী ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন শিবগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ঢেউটিন বিতরণে গাবতলীতে ভিডিও কনফারেন্স’র মাধ্যমে কৃষক কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় জাতীয় কবি নজরুল এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালন যত্রতত্র গড়ে ওঠা ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার নিয়ন্ত্রণের নির্দেশ রাষ্ট্রপতির জাতিসংঘ সভাপতির দপ্তরে দায়িত্ব পেলেন জাইমা রহমান শিবগঞ্জে দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গাবতলীতে সৈয়দ আহম্মেদ কলেজে নবীর বরণ ও কৃতি সংবর্ধনা

বগুড়া র‌্যাবের অভিযানে ২ মাদকবিক্রেতা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১২) অভিযানে ১৫০০ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন ও ফেনসিডিলসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় র‌্যাব-১২’র বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার সকালে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার গড়েরপাড়া শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে ১৫০০ পিস নিষিদ্ধ বুপ্রেনরফিন ইনজেকশন ও ৭৯ বোতল ফেনসিডিল, একটি মোবাইল, একটি সীম এবং নগদ ২৮,০৫০ টাকাসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুইজন হলেন-সিরাজগঞ্জ জেলার ভাঙ্গাবাড়ী উপজেলার শয়াগোবিন্দ আবুল কাশেমের ছেলে সাবিত হোসেন (২৮) ও আব্দুল মান্নান (৪৮)। র‌্যাব-১২’র ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মো. রওশন আলী (সহকারী পুলিশ সুপার)  বলেন, গ্রেফতার দুইজন মাদকবিক্রেতা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইনজেকশন ও ফেনসিডিল দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলো। তিনি আরও বলেন, গ্রেফতার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার জন্য দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023