শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

দেশে আরও ১৯৮ জনের প্রাণহানি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৯৮ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে মোট ২৪ হাজার ৫৪৭ জন।

একই সময়ে আরও ৭ হাজার ৫৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৩৩ হাজার ৩৯৬ জন।

মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৭১৯টি ল্যাবরেটরিতে ৩৮ হাজার ৮৮১টি নমুনা সংগ্রহ ও ৩৯ হাজার ২৭৮টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৮৪ লাখ ৮০ হাজার ৮১৪টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৯ দশমিক ১৮ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৬ দশমিক শূন্য ৯০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৯৫০ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৩ লাখ ১৪ হাজার ৯১৬ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৯৮ জনের মধ্যে শূন্য থেকে দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব ৯ জন, ত্রিশোর্ধ্ব ১১ জন, চল্লিশোর্ধ্ব ১৯ জন, পঞ্চাশোর্ধ্ব ৪১ জন, ষাটোর্ধ্ব ৬৯ জন, সত্তরোর্ধ্ব ৩৪ জন, আশি-উর্ধ্ব ১২ জন ও নব্বই বছরের বেশি বয়সী দুইজন রয়েছেন।

তাদের মধ্যে পুরুষ ১১৬ জন ও নারী ৮২ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৫১ জন, বেসরকারি হাসপাতালে ৪১ জন, বাড়িতে তিনজন ও হাসপাতালে মৃত অবস্থায় তিনজনকে আনা হয়। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭‌১ শতাংশ।

বিভাগওয়ারী হিসাবে দেখা গেছে, ঢাকা বিভাগে ৭২ জন, চট্টগ্রামে ৫২ জন, রাজশাহীতে ৯ জন, খুলনায় ২৬ জন, বরিশালে সাতজন, সিলেটে ১৮ জন, রংপুরে ছয়জন ও ময়মনসিংহ বিভাগে আটজন রয়েছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023