শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

শাজাহানপুরে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার ইউনিয়ন পরিষদ চত্বরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

খোট্রাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান একেএম আছাদুর রহমান দুলু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন স্বপন, শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম তালেব, সহ-সভাপতি আব্দুল খালেক মাস্টার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বগুড়া শহর আওয়ামী লীগ নেতা এস এম মোস্তাকুল ইসলাম বিজয়, খোট্রাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজীউল হক গাজী, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন দুদু, সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার সভাপতি সৈয়দ ফারুক হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন ও শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু প্রমুখ। সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ক্বারী মো. নজরুল ইসলাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023