শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

২৫০ শয্যা বিশিষ্ঠ মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ফোকাল পার্সন ও আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় হাসপাতালের সামনে সড়কে এ কর্মসূচি পালিত হয়।

এতে বক্তারা বলেন, করোনাকালীন সম্মুখ যোদ্ধা ডা. শফিক আমিন কাজল করোনা রোগীদের সুস্থ করে তুলতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। বগুড়ার সকল শ্রেণী পেশার মানুষের চিকিৎসা সেবায় আস্থার ঠিকানায় পরিণত হয়েছেন তিনি। গরীবের ডাক্তার খ্যাত ডা. কাজলের উপর সন্ত্রাসীদের হামলা শুধু দুঃখজনক নয় অমানবিক।

এ ঘটনায় ইতিমধ্যে কয়েকজনকে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বক্তারা আরও বলেন, ডা. কাজলকে হত্যার চেষ্টায় জড়িত চিহ্নিত সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

এতে ভার্চুয়াললি বক্তব্য রাখেন বিএমএ বগুড়ার সভাপতি ডা. মোস্তফা আলম নান্নু। হাসপাতালের চিকিৎসক কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, হাসপাতালের তত্বাবধায়ক ডা. এটিএম নুরুজ্জামান, বিএমএ বগুড়ার সহ-সভাপতি ডা. আব্দুল হাকিম, ডা. শারমিন হোসেন, ডা. রাসেল, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক ডা. এস এম মিল্লাত হোসেন, এনামুল হক, হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা একরামুল হক, কর্মচারী সংগঠনের নেতা শহিদুল ইসলাম, আনোয়ার হোসেন, নার্সিং কর্মকর্তা নাজিয়া আক্তার, ফরিদ উল ইসলাম, শাজাহান আলী, গোলাম রব্বানী।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023