শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়ায় নিমার্ণ হলো ওয়েব সিরিজ এখন দু:সময়

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, বগুড়া

চলমান সময়ের গল্প নিয়ে নির্মাতা সুপিন বর্মন এইবার নির্মাণ করছেন ওয়েব সিরিজ ”এখন দু:সময়। বগুড়ায় নির্মিত এই নতুন ওয়েব সিরিজে মানুষের যাপিত জীবনের সত্য ঘটনার আলোকে কাজটি করা হচ্ছে। সুপিন বর্মন জানান, এর আগে কখনও তিনি ওয়েব সিরিজ নির্মাণ করেননি। একটি নতুন ওয়েব প্লাটফর্মের জন্য এই প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করছেন তিনি। এই ওয়েব সিরিজে মোট ৭টি স্বতন্ত্র গল্প থাকবে, যে গল্পগুলো চলমান সময়ের আপনার আমার গল্প। দর্শক নিজেই নিজেকে এই গল্পের চরিত্রে আবিস্কার করতে পারবেন। ইতোমেধ্যে দুটি গল্পের নির্মাণ কাজ শেষে করেছেন তিনি। চলছে তৃতীয় গল্পের কাজ। ”এখন দু:সময়“ তেমনি একটি গল্প যেখানে দেখা যাবে একজন পিয়ন তার যাপিত জীবনের পদে পদে কতটা অসহায়। অথচ এই পিয়ন নামের মানুষটিই অফিসের কর্মীদের অন্যতম চালিকা শক্তি। সময়মত অফিস খোলা, চা দেয়া, ফাইল ডেসপাস করাসহ নানারকম অতিগুরুত্বপূর্ণ কাজ করতে হয় একজন পিয়নকে। সেই  অতি ব্যস্ত পিয়ন তার জীবীকার দৌঁড়ে হোঁচট খেয়ে পড়ে যায় সময়ের করাতকলে। ক্ষতবিক্ষত হয় বুকে জমানো আশাগুলো। পরিবার পরিজনকে ভাল রাখার চেতনায় তিনি এই দু:সময়েও নিজেকে দাঁড় করিয়ে রাখেন সুসময়ের অপেক্ষায়। সেই অপেক্ষা আপনার আমার সবার। গল্পের মূল ভূমিকা পিয়নের চরিত্রে অভিনয় করেছেন সকলের পরিচত মুখ শাহাদৎ হোসেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বিধান রায়, সনি কর্মকার, আশা, রবিউল ইসলাম, সজীব প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন আর আই লিপসন। কারিগরি সহযোগিতা প্রদান করেছেন অরীতি ক্রিয়েশন এবং প্রযোজনা করেছে বর্মন ফিল্ম। আগামি অক্টোবর থেকে সিরিজটি দেখা যাবে বলে জানান নির্মাতা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023