শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

যে কারণে ক্যাটরিনা কাইফকে ঘৃণা করতেন বরুণ ধবন এবং অর্জুন কপূর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

এক সময় ক্যাটরিনা কাইফকে ঘৃণা করতেন বরুণ ধবন এবং অর্জুন কপূর। কয়েক বছর আগে ‘কফ উইদ কর্ণ’-তে এসে ক্যাটরিনা নিজেই ফাঁস করেছিলেন সে কথা। বলিউডের সহকর্মীদের সঙ্গে আগাগোড়া সুসম্পর্কে বজায় রাখা ক্যাটরিনাকে কেন পছন্দ করতেন না দুই নায়ক? সেই গল্পও বলেছিলেন সলমন খানের প্রাক্তন এই বান্ধবী।

 

আনন্দবাজারের প্রতিবেদনে জানা যায়, সে বহু বছর আগের কথা। ক্যাটরিনার বয়স তখন মাত্র ১৭। একদিন সলমনের সঙ্গে ব্যান্ডস্ট্যান্ডে হ্যাঁটতে বেরিয়েছিলেন তিনি। সঙ্গে ছিলেন বরুণ এবং অর্জুন। এতদূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। ক্যাটরিনার কথায়, “বরুণ বারবার আমার দিকে তাকাচ্ছিল। সাধারণত কাউকে নিয়ে আমি এ ধরনের কথা বলি না। কিন্তু ও সত্যি তাকাচ্ছিল।” পুরো বিষয়টি নজর এড়ায়নি সলমনের। ক্যাটরিনার প্রতি বরুণের এই আকর্ষণ মোটেই ভাল ভাবে নেননি ‘ভাইজান’। স্বাভাবিক ভাবেই ‘ঝামেলায়’ পড়তে হয় তাকে। বরুণকে কী ধরনের সমস্যায় পড়েন, সে কথা যদিও বলেননি ক্যাটরিনা।

 

এর পরেই বরুণের কাছে আচমকা অপ্রিয় হয়ে ওঠেন ক্যাটরিনা। ‘আই হেট ক্যাটরিনা’ ক্লাব শুরু করেন তিনি। সেই ক্লাবে সদস্য হিসেবে যোগ দেন অর্জুন। ক্যাটরিনা বলেন, “ওরা আমাকে অকারণে ঘৃণা করত। আমি কিছুই জানি না। আমি তো নিজের মতো হাঁটছিলাম।” তার সংযোজন, “আমি জানি বরুণ কেন এই ক্লাবটা তৈরি করেছিল। কিন্তু অর্জুন কেন যোগ দিয়েছিল জানি না।”

 

এই ঘটনার পর বহু বছর কেটে গিয়েছে। অর্জুন এবং বরুণের সঙ্গে ক্যাটরিনার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। অতীতের এই ‘আই হেট ক্যাটরিনা’ ক্লাব নিয়ে নানা সময় রসিকতাও করতে দেখা গিয়েছে তাদের।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023