শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

‘দামাল’ সিনেমায় ঐশী

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

ফাতিমা তুয যাহরা ঐশী, বাংলাদেশে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে নিজের কন্ঠ এবং গান পরিবেশনার দিক দিয়ে নিজের একটি আলাদা অবস্থান তৈরী করে নিয়েছেন। কিছু ব্যতিক্রম ঘরানার গান করার ক্ষেত্রে ঐশী’র কন্ঠটি অনেক সুরকার, গীতিকারের ভীষণ পছন্দ। এরইমধ্যে নিজের অসাধারণ গায়কীর কারণে ঐশী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

 

সম্প্রতি ঐশী ‘দামাল’ সিনেমার শীর্ষ সঙ্গীতে কন্ঠ দিয়েছেন। শীর্ষ সঙ্গীতটি লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর সঙ্গীত করেছেন আরাফাত মোহসীন নিধি। নিধি জানান, দামালের পাঁচটি গানেরই সুর সঙ্গীত করছেন নিধি। শীর্ষ সঙ্গীতটিতে ঐশী’র সঙ্গে গেয়েছেন সাকিব চৌধুরী। শীর্ষ সঙ্গীতে কেন ঐশীকে নেয়া এবং ঐশী’র গায়কী প্রসঙ্গে সঙ্গীত পরিচালক নিধি বলেন,‘ এই গানে ঐশীকে নেয়ার কারণ হচ্ছে তার কন্ঠে একধরনের ক্ষমতা আছে, যা এই গানের জন্য খুব দরকার ছিলো। ঐশী এক কথায় দারুণ গেয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’

 

ঐশী বলেন,‘দামাল সিনেমার শীর্ষ সঙ্গীতটি গাইতে পেরে আমার কাছে ভালো লেগেছে। গানের কথা যেমন দারুণ, ঠিক তেমনি গানের সুর সঙ্গীত আরো অসাধারণ। এই গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। আশা করছি আমাদের প্রাত্যহিক জীবনের সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে এবং দামাল’র মতো অন্যান্য সিনেমাগুলোও একে একে মুক্তি পাবে। তাতে আমাদের অনেকেরই গান প্রকাশ পাবে, যা দীর্ঘদিন আটকে আছে।’

 

এদিকে গেলো দু’মাসে দশেরও অধিক গান প্রকাশ হয়েছে ঐশী’র। লকডাউনে যেখানে অনেকেরই গান করা থেমে আছে। কিন্তু থেমে নেই ঐশী। এরইমধ্যে ঐশী’র আকাশ কিনতে চাই’, ‘খুঁজে ফিরি’, ‘আড়ালে চলো না’, ‘আমার মন জানে’, ‘তোমায় ছাড়া ভাল্লাগে না’, ‘ফাঁকি দিলি কার লাগি’, ‘ভালোবাসা এমনই রোগ’ গানগুলো প্রকাশ পেয়েছে।

 

তবে ‘ভালোবাসা এমনই রোগ’ গানটির প্রতি ঐশী’র ভালো লাগা ভালোবাসা একটু অন্যরকম। কারণ গানটির সুর সঙ্গীত করেছেন বরেণ্য সুরকার বাপ্পা মজুমদার। গানটি লিখেছেন শাহান কবন্ধ। ঐশী বলেন,‘ গেলো এক বছর ধরে আমরা সবাই গানটি নিয়ে বিশেষভাবে চর্চা করেছি। কখনো সুর একটু পরিবর্তন হয়েছে, কখনো সংগীত। সবশেষে চূড়ান্তভাবে আমার মনের মতো হওয়াতে ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করেছি। আমার অন্যান্য গানের পাশাপাশি শ্রোতারা ‘ভালোবাসা এমনই রোগ’ গানটি খুউব পছন্দ করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023