শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

কুয়েতে আগুনে পুড়ে তিন বাংলাদেশির মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ১৫ আগস্ট, ২০২১

ডেস্ক রিপোর্ট

কুয়েতের আবদালি এলাকায় একটি কৃষি খামারে আগুন লেগে তিন বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও পাঁচজন। শনিবার স্থানীয় সময় রাত ১টার দিকে কৃষিকাজে নিয়োজিত প্রায় ২০ বাংলাদেশির আবাসস্থলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনার শিকার বাংলাদেশিদের বাড়ি সিলেট অঞ্চলে। খুরশিদ আলী (৪৮) গোয়াইনঘাট। তিনি ২০ বছর ধরে সেখানে কাজ করতেন।

 

কামাল উদ্দিন (৫১) জেলা মৌলভীবাজার, উপজেলা জুড়ি, গ্রাম মাগুরা। তিনি প্রায় ২ যুগ ধরে একই কোফিলের (মালিক) কাজ করতেন।

 

মোহাম্মদ ইসলাম (৩২) জেলা সিলেট, কানাইঘাট, গ্রাম বাটিভারা ফইত। তিনি প্রায় ৬ বছর ধরে একই কোফিলের কাজ করতেন।

 

দুর্ঘটনার শিকার ও প্রত্যক্ষদর্শীরা অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে কিছুই বলতে পারছেন না। তবে ধারণা করা হচ্ছে, গ্যাস কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় আহত মোহাম্মদ আলকাছ নামে একজন প্রবাসী বাংলাদেশি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকিরা চিকিৎসা নিয়ে ঘরে ফিরেছেন।

 

কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান ও শ্রম কাউন্সেলর আবুল হুসেন দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহ দেশে পাঠানো ও আহতদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023