শিবগঞ্জ ( বগুড়া) প্রতিনিধি
বগুড়া শিবগঞ্জ ইউনিয়ন পরিষদে ভিজিডি কার্ডের চাল বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ করেন, অত্র ইউনিয়ন চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু। এসময় হতদরিদ্র কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে এ চাল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য চুন্নু, দুলা, শিপন, সাবান, প্রমূখ।