শিরোনাম :
তিস্তা প্রকল্পের ‘লক্ষ্য তৃতীয় পক্ষ নয়, হস্তক্ষেপের বিষয়ও নয়: চীন বগুড়ার দুপচাঁচিয়ায় ছোট ভাইয়ের ভাড়াটে সন্ত্রাসীদের হামলায় স্ত্রী-ছেলেসহ ৩জন আহত ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ দেশজুড়ে আজান নিষিদ্ধের পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক গোবিন্দগঞ্জে পুকুরে প্রদর্শনী খামার স্থাপনে উপকরণ বিতরণ মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গাবতলীতে নারী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত বগুড়ায় আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের

ভার্চুয়াল আদালতে ১ লাখ ৬০ হাজার আসামির জামিন

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

করোনা মহামারিতে সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। শনিবার (১৪ আগস্ট) সুপ্রিম কোর্ট প্রশাসন এ তথ্য জানায়।

 

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও হাইকোর্ট বিভাগের স্পেশাল অফিসার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান জানান, গত বছরের ১১ মে থেকে চলতি বছরের ১০ আগস্ট ভার্চুয়াল পদ্ধতিতে আদালতের কার্যক্রম পরিচালনা হয়। এ সময় সারাদেশের অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট ৩ লাখ ১৫ হাজার ৫৬৮টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি হয়। এর মধ্যে ১ লাখ ৬০ হাজার ৭৬৮ জন অভিযুক্ত ব্যক্তি জামিন পেয়ে কারা মুক্ত হন। এই জামিনপ্রাপ্তদের মধ্যে শিশু আদালতে ভার্চুয়াল শুনানির মাধ্যমে আইনের সংঘাতে আসা মোট জামিনপ্রাপ্ত শিশুর সংখ্যা ২ হাজার ২৬১ জন।

 

তিনি আরও জানান, চলতি বছরের ৩১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল শুনানিতে মোট ১৫ হাজার ৩৪০টি মামলায় জামিন-দরখাস্ত নিষ্পত্তি এবং ৯ হাজার ৬২২ জন অভিযুক্ত ব্যক্তি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023