হিলিতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

মুক্তজমিন ডেস্ক

দিনাজপুরের হিলিতে নানা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) দুপুর ২টার দিকে উপজেলার আর্জিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো বাঁশমুড়ি গ্রামের মাজেদুল ইসলামের মেয়ে মরিয়ম (৪) এবং একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে নিরব (৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহীদ।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম ও নিরব সম্পর্কে খালাতো ভাই-বোন। দুপুরে বাড়ির পাশে পুকুরের ঘাটে খেলা করার একপর্যায়ে পানিতে পড়ে যায় তারা। তবে বাড়ির লোকজন বিষয়টি টের পাননি। কিছুক্ষণ পর দুজনকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর পাড়ে গিয়ে শিশু দুটিকে পানিতে ভাসতে দেখেন তারা। পরে মৃত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023