শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বগুড়া শহরে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে দূর্বৃত্তদের হামলা

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১

স্টাফ রিপের্টার, বগুড়া

বগুড়ায় বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাংচুর করেছে দূর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় হামলা ও ভাংচুর করে পালিয়ে যায় দূর্বৃত্তরা। অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার শহরের মালতীনগর মাটির মসজিদ লেনের বগুড়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের ডেপুটি কমান্ডার, বগুড়া নেকটার এর সাবেক প্রতিষ্ঠাতা পরিচালক ও বগুড়া মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মান্নান সরকার এর নিজ বাড়ি ও অফিসে (১২ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় অজ্ঞাত ৭-৮ জন যুবক বীর মুক্তিযোদ্ধার সাথে দেখা করার জন্য আসে। কিন্ত তারা একান্তভাবে দেখা করতে চায়। তখন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকার রাজি না হওয়ায় ওই যুবকেরা চলে যায়। কিন্ত তারপরই রাত সাড়ে ৮টার সময় ২০-২২ জন অজ্ঞাত যুবক দেখা করতে আসে। তাদের জিজ্ঞাসা করলে তারা বলে তারা স্কুল থেকে আসছে। তখন স্কুলের নাম জিজ্ঞাসা করলে ওই যুবকেরা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের ঘর-বাড়ি আগুন লাগানোর হুমকি দেয়। এবং বাড়ির সামনে মুক্তিযোদ্ধার সাইনবোর্ড ও ঢিল মেলে সিঁড়ি ঘরের কাঁচ ভেঙে ফেলে। এবং তাকে প্রাণ নাশের হুমকি দেয়। বৃহস্পতিবার (১২ আগস্ট)  রাতে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান সরকারের কন্যা নাহিদা নাসরিন সোমা একটি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে অভিযোগের তদন্ত কর্মকর্তা বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদ হাসান জানান,  তদন্তের কাজ শুরু করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023