শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

স্বর্ণের বার আত্মসাত
ডিবির পরিদর্শকসহ ৬ পুলিশ সদস্য গ্রেপ্তার
রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

চট্টগ্রামের এক স্বর্ণ ব্যবসায়ীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ফেনী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক সাইফুল ইসলাম এবং তিন উপপরিদর্শক (এসআই), দুই সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) ছয় জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ১৫টি স্বর্ণের বার। মঙ্গলবার তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। তিনি জানান, বিষয়ে ফেনী মডেল থানায় ডাকাতি মামলা দায়ের করেছেন ভূক্তভোগী ব্যবসায়ী। অভিযুক্ত পুলিশ সদস্যকে আজ (বুধবার) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে। বাকি ৫টি স্বর্ণের বার উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. সাইফুল ইসলাম, এসআই মোতাহের হোসেন, মিজানুর রহমান, নুরুল হক এএসআই মাসুদ রানা, অভিজিত বড়ুয়া।

উল্লেখ্য রোববার বিকেলে চট্টগ্রাম থেকে ঢাকার পথে যাওয়ার সময় স্বর্ণ ব্যবসায়ী গোপাল কান্তি দাস ফেনী ফতেহপুর রেলক্রসিং এলাকায় পৌঁছালে ডিবি পুলিশের সদস্যরা তার কাছ থেকে ১৫ স্বর্ণের বার নিয়ে যায়। পরে তিনি গোপাল দাস ফেনীর এসপির কাছে লিখিতভাবে অভিযোগ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023