বিনোদন ডেস্ক
দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরেছেন সাংসদ, অভিনেতা ও প্রযোজক দেব। অনেকদিন ধরেই ঘরবন্দী সময় কাটাচ্ছিলেন তিনি। অবশেষে আজ থেকে অংশ নিলেন ‘কিশমিশ’ সিনেমার শুটিংয়ে। ছবিটি পরিচালনা করছেন রাহুল মুখার্জি।
বুধবার সকালে নিজের ফেসবুক ও টুইটারে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান নায়ক নিজেই। সেখানে ছবিটির পোস্টার শেয়ার করে তিনি লিখেন, আজ থেকে শুরু হলো ‘কিশমিশ’ এর শুটিং।
প্রেমের গল্পের এ ছবিতে দেবের বিপরীতে অভিনয় করছেন রুক্মিণী। ছবিটি প্রযোজনা করছে দেবের প্রযোজনা প্রতিষ্ঠান দেব এন্টারটেইনমেন্ট লিমিটেড।
জানা যায়, আসছে দুর্গা পূজায় ছবিটি মুক্তি দেয়া হবে।