শিরোনাম :
১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পরকীয়া প্রেম ও পরিণতি !
বগুড়ায় পোড়া লাশের পরিচয় উদঘাটন গ্রেফতার ২
রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়া ও জয়পুরহাট জেলার সীমান্তবর্তী দুপচাঁচিয়া উপজেলার চামরুল ইউনিয়নের বড়কোল এলাকার নির্জন মাঠে পাওয়া পোড়া লাশের পরিচয় শনাক্ত ও তাকে নির্মমভাবে পুড়িয়ে মারার ঘটনার রহস্য উদঘাটন এবং ঘাতকদের মধ্যে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।

 

পরিচয় উদঘাটন হওয়া ব্যক্তির নাম সেলিম প্রামানিক (৩২)। তার বাবার নাম কফির উদ্দিন । অপরদিকে গ্রেফতারকৃত ঘাতকরা হল রুপালী বেগম (২৫) ও তার বাবা আব্দুর রহমান ।

 

পেশায় রং মিস্ত্রি নিহত সেলিম ও রুপালীদের বাড়ি দুপচাঁচিয়ার খিদিরপাড়া গ্রামে। তারা পরষ্পর পরিচিত ।  শনিবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঁঞা তার কনফারেন্স কক্ষে এক সংবাদ ব্রিফিং এ’ এই রহস্য উদঘাটনের লিকিত বিবরণ দিয়ে জানান, একই এলাকার বাসিন্দা হওয়ায় সেলিম ও রুপালী পুর্বপরিচিত এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল ।

 

তবে ঘটনা চক্রে তাদের দু’জনেরই অন্যত্র বিবাহ হলেও দু’জনের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগ অব্যাহত ছিল । দেড় বছর আগে রুপালীর স্বামী সৌদী আরবে গেলে দুজনের ঘনিষ্ঠতা ফের বাড়ে ,গোপনে দৈহিক সম্পর্কও হয় । সম্প্রতি সেলিম রুপালীকে বিয়ের প্রস্তাব দিলে রুপালী তাতে অসম্মতি জানায় । এতে ক্ষিপ্ত হয়ে সেলিম রুপালীর সাথে তার দৈহিক সম্পর্কের সময় মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও চিত্র রুপালীর প্রবাসী স্বামীর মোবাইলে পাঠিয়ে দেয়।

 

এতে ক্ষিপ্ত হয়ে রুপালী ও তার বাবা সেলিমকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে । ৪ ফেব্রুয়ারী রাতে রুপালী মোবাইল ফোনে সেলিমকে গোপনে পালিয়ে বিয়ে করার কথা বলে নিজের কাছে ডেকে নেয় । এরপর রাতে ভ্যান যোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বেরুজ গ্রামে যাওয়ার কথা বলে রওয়ানা দিয়ে বড়কোল এলাকার নির্জন মাঠে গিয়ে রুপালী তার বাবা ও অপর ৩ ভাড়াটে খুনির হাতে সোপর্দ করে বাসায় ফিরে যায় । এরপর খুনিরা নির্জন মাঠে সেলিমকে বেঁধে তার মুখ স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে গলা কেটে মেরে ফেলে ।

 

এরপর তার গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে লাশ পুড়িয়ে ফেলে । লাশ পোড়ানোর আগে সেলিমের মোবাইল ফোন সহ জিনিসপত্র তার বুকের ওপর রেখে দেয় যাতে সব প্রমান মুছে যায় । এছাড়া সেলিমের ডেড বডির কাছে কনডমের প্যাকেটও ফেলে রাখা হয় , যাতে ঘটনার মোড় অন্যদিকে প্রবাহিত হয় ।

 

মাঝরাতেই হত্যা মিশন শেষ করে ঘাতকরা নিজ নিজ বাড়িতে ফিরে যায় । পরদিন ৫ ফেব্রুয়ারী দুপুরে নিহত সেলিমের পোড়া দেহ পাওয়া গেলেও তখন কেউ তাকে চিনতে পারেনি । তবে সরেজমীনে ঘটনাস্থল পরিদর্শন করে বগুড়ার পুলিশ সুপার ডিবিকে হত্যা রহস্য উদঘাটনের নির্দেশ দিলে ডিবির তদন্তকারী টিম দ্রুততম সময়ে হত্যা রহস্য উদঘাটন এবং প্রধান ২ আসামীকে গ্রেফতার করে । পুলিশ বাকি আসামীদের ও গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে বলে জানান হয়েছে।

এছাড়া নিহত সেলিমের বাবা কফির উদ্দিন দুপচাঁচিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023