শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

লকডাউন চলছে, এই সুযোগটাই কাজে লাগিয়েছি : মিম

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

জনপ্রিয় মডেল অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। করোনার কারণে বর্তমানে বাড়িতেই অবস্থান করছেন এই চিত্রনায়িকা। সময় দিচ্ছেন পরিবার ও নিজেকে। ব্যস্ত আছেন শরীরচর্চা নিয়ে। যার প্রমাণ প্রায় মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

মিমের ভাষ্য, ‘অভিনয়ে ব্যস্ত থাকার কারণে এতদিন নিজেকে ও পরিবারকে ঠিকমত সময় দিতে পারিনি। এখন লকডাউন চলছে, অঢেল সময়। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছি। পাশাপাশি নিজেকে ফিট রাখতে এখন বাড়তি সময় দিতে পাচ্ছি। এছাড়াও গান শুনে, বই পড়ে সময় পার করছি। মনকে প্রফুল্ল রাখার চেষ্টা করছি।’

 

আপনার সিনেমাগুলোর খবর কী? উত্তরে মিম বলেন, ‘এখন তো সিনেমার কাজ বন্ধ আছে। আগে, “দামাল” আর “পরাণ” সিনেমার কাজ শেষ করেছি। এখন মুক্তির অপেক্ষায়। “ইত্তেফাক” সিনেমার কাজ কিছুটা করেছি। নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন, আগামী মাসে এর কাজ শুরুর পরিকল্পনা আছে।’

 

সম্প্রতি দীপংকর দীপনের ‘অন্তর্জাল’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এর গল্প ও চরিত্রটি কেমন জানতে চাইলে এই অভিনেত্রী বলেন, ‘গল্প ও চরিত্র যদি আগেই বলে দেই, তাহলে তো সিনেমার মজাই শেষ। “অন্তর্জাল”র গল্পটি আলাদা। এ ধরনের চরিত্রে আগে কখনও অভিনয় করিনি।’

 

এর মধ্যে যেসব সিনেমায় অভিনয় করছেন, তার সবগুলো চরিত্রই কী আলাদা বা নতুন? উত্তরে মিম বলেন, ‘সব চরিত্রই একেবারে নতুন বা আলাদা, এটা বলা যাবে না। যেমন “পরাণ” সিনেমায় কলেজছাত্রীর চরিত্রে অভিনয় করেছি। এমন চরিত্রে আগেও কাজ করেছি। কিন্তু গল্পে নতুনত্ব আছে। তাই চরিত্র একই হলেও গল্পে ভিন্নতা আছে কিনা, সেটা যাচাই করেই অভিনয় করা হয়।’

 

ওয়েব প্ল্যাটফর্মে তো কাজ করছেন? উত্তরে তিনি বলেন, ‘ওয়েবে কাজের সুযোগ অনেক বেশি। “নট হার ফল্ট”, “হোয়াট দ্য ফ্রাই” সিনেমাগুলোই তার বড় প্রমাণ। এতে অভিনয় করে দর্শকের যে প্রশংসা পেয়েছি, তা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে এটাও প্রমাণ করেছে, মাধ্যম নয়, কাজই আসল।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023