মোহাম্মদ নাঈম ও মেহেদী হাসান দারুণ শুরুর আভাস দিয়েছিলেন। তবে বেশিদূর এগোয়নি টাইগার ওপেনারদ্বয়ের ইনিংস। এরপর লেগ বিফোরের ফাঁদে পড়লেন অলরাউন্ডার সাকিব আল হাসান।
মেহেদী-নাঈমের বিদায়ের পর থিতু হতে চেয়েছিলেন সাকিব। তবে অ্যাডাম জাম্পার করা নবম ওভারের শেষ বলে আউট হন তিনি। ২০টি বলের মোকাবিলায় করেন ১১ রান।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেছিলেন নাঈম ও মেহেদী। ওপেনিং জুটিতে গড়েন ৪২ রানের পার্টনারশিপ। এরপর অ্যাস্টন টার্নার মেহেদীকে ফিরিয়ে জুটিটি ভাঙেন। সাজঘরে ফেরার আগে ১২ বলে ১৩ রান করেন তিনি।