শিরোনাম :
শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান

‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক’

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

পরীমনির ইস্যু কেন্দ্র করে গোটা সমাজের নারীদের উদ্দেশ্যে সিনিয়র অভিনেত্রী অঞ্জনা বলেছেন, সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। শুধু পরীমনির নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত। পরীমনি প্রসঙ্গে শিল্পী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য অঞ্জনা বলেন, সে ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় না। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়। অঞ্জনা বলেন, পরীমনি বলেছে শিল্পী সমিতি আমার পাশে নেই কিন্তু এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিল। সে দেয়নি। নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছে।  বিতর্কিত কর্মকাণ্ডে বর্তমানে পুলিশি রিমান্ডে থাকায় পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছে শিল্পী সমিতি।

 

সংগঠনটির শনিবার এই সিদ্ধান্ত নেয়। সংবাদ সম্মেলন ডেকে পরীমনির স্থগিতের বিষয়টি জানায় শিল্পী সমিতি। সেখানে উপস্থিত থেকে ভবিষ্যতে কোনো শিল্পী যেন এমন ভুল না করেন সেই তাগিদ দেন ‘অশিক্ষিত’, ‘জিঞ্জির’, ‘অভিযান’ ছবির নায়িকা অঞ্জনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023