শিরোনাম :
শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার শাজাহানপুরে কিশোর গ্যাংয়ের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত অন্তত ১০ : গ্রেফতার ২ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রমজান আত্মশুদ্ধি ও সংযমের মাস: শাজাহানপুর ইউএনও’র ঈদের শুভেচ্ছা যুক্তরাষ্ট্রের জন্য অন্যতম পারমাণবিক হুমকি পাকিস্তানও : তুলসি ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদির শুভেচ্ছা বার্তা ঈদযাত্রায় ভোগান্তির কারণে ৪ ঘণ্টার পথ ১৬ ঘণ্টা আকাশে চাঁদ দেখা যায়নি ঈদ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এহতেশামুল হাসানের ব্যক্তিগত উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার

পরী ও রাজের সদস্যপদ স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৭ আগস্ট, ২০২১

বিনোদন ডেস্ক

অবশেষে স্থগিত হলো চিত্রনায়িকা পরীমনির বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যপদ। আজ শনিবার বেলা পৌনে ৫টায় বিএফডিসিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতি এ ঘোষণা দেয়।

 

এ সময় সমিতির সভাপতি মিশা সওদাগর লিখিত বিবৃতিতে এই ঘোষণা দেন। এ সময় উপস্থিত ছিলেন-সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ অন্যান্যরা। এতে পরীর পাশাপাশি একার কথাও উল্লেখ করা হয়।

 

সংবাদ সম্মেলনে মিশা বলেন, ‘দুই-একজন শিল্পীর নেতিবাচক খবর দিয়ে সকল শিল্পীদের কাজকে মূল্যায়ন করাও ঠিক হবে না। ব্যক্তিগত কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এটা ব্যক্তিগত কোনো সমিতি না, এটা সকল শিল্পীদের সমিতি। আমাদের সংবিধানে এ বিষয়ে স্পষ্ট উল্লেখ করা আছে, সমিতির কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হয় তাহলে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। সেহেতু আজকের সর্ব সম্মতিক্রমে তাদের সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হলো।’

 

প্রসঙ্গত, গত ৪ আগস্ট সন্ধ্যায় বনানীর বাসা থেকে পরীমনিকে আটক করা হয়। এরপর তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এর আগে, অন্য মামলায় গ্রেফতার হয়েছেন একসময়ের নায়িকা একা।

মাদক কাণ্ডে আটক প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজের ফিল্ম ক্লাবের সদস্যপদ স্থগিত করা হয়েছে। তিনি ক্লাবের সহযোগী সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। তার সদস্যপদ স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবের সভাপতি চিত্রনায়ক ওমর সানী।

 

তিনি বলেন, ‘আমাদের ক্লাবের ইতিহাসে এর আগে এ রকম কোনো ঘটনা ঘটেনি। এটা হয়তো আমারই ব্যাড লাক বলব। বতর্মানে সরকারি নিয়ম অনুযায়ী লকডাউনে ক্লাব বন্ধ রয়েছে। ফলে ক্লাবের সব কার্যক্রমও এখন বন্ধ। যেহেতু সে গ্রেপ্তার হয়েছে, তাই জরুরি ভিত্তিতে আমি আমার ক্যাবিনেটের সদস্যদের সঙ্গে কথা বলে তার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। এ বিষয়ে সবার সঙ্গেই আমার কথা হয়েছে। তার পদটা শূন্য ঘোষণা করা হয়েছে। ওই পদটা এখন আমার অধীনে আছে। লকডাউন শেষে আমরা মিটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবো এই পদ কাকে দেয়া হবে।’

 

রাজকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হচ্ছে কিনা জানতে চাইলে সানী বলেন, ‘এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগেভাগে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিকও না। এটা নির্ভর করছে তার সাজা প্রাপ্তির ওপর। সে দোষী সাব্যস্ত হলে ক্লাবের সব সদস্যদের সম্মতিতে বড় কোনো সিদ্ধান্ত নেয়া হবে।’

 

উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ফিল্ম ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে নজরুল ইসলাম রাজ-ওমর সানীর প্যানেল জয়ী হয়। বুধবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরীমনিকে আটকের পরপরই রাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান ও চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে দুই সহযোগীসহ বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব।

 

র‌্যাব সূত্রে জানা যায়, রাজের বাসা থেকে মদ, শিশা, যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023