সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্পোর্টস ডেস্ক

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। টস জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।এর আগে শুক্রবার (৬ আগস্ট) সন্ধ্যা ৬টায় মাঠে নামার কথা ছিলো দুই দলের। কিন্তু বৃষ্টি বাগড়া দেয়ায় নির্ধারিত সময়ে টস হয়নি। বৃষ্টি শেষ হওয়ার পর টস হয়। খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়।

তৃতীয় টি-টোয়েন্টিতে টস ভাগ্য ছিলো বাংলাদেশের পক্ষে। আগের দুই ম্যাচে টস হেরেছিলো মাহমুদউল্লাহ। এবার টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজকের ম্যাচে জয় পেলেই প্রথম বারের মতো সিরিজ নিশ্চিত করবে টাইগাররা। আবার সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই অজিদের। এমন সমীকরণের ম্যাচে হোম অব খ্যাত মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিপটিপ করে বৃষ্টি ঝরছে।

অজিদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ২৩ রান এবং দ্বিতীয়টিতে ৫ উইকেটের জয় পায় টাইগাররা। যার ফলে পাঁচ ম্যাচের এই সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023