ইরানের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অংশগ্রহণ

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সায়েদ ইবরাহিম রাইসির শপথগ্রহণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

 

তেহরানে শপথগ্রহণের পরে শুক্রবার (৬ আগস্ট) প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিমন্ত্রী।

 

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রেসিডেন্ট ২০ বছর আগে তার বাংলাদেশ সফরের কথা মনে করেন। তিনি বিশেষভাবে যশোরে তার সফরের কথা বর্ণনা করেন।

 

নির্বাচনে বিজয়ের পরে প্রেসিডেন্ট আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ জানান রাইসি। সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহও ব্যক্ত করেন তিনি।

 

প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম পরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জেরিফের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। আলোচনায় প্রতিমন্ত্রী কানেক্টিভিটি, বেসরকারি খাতে সহযোগিতা ও বিনিয়োগের ওপর জোর দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023