শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বিশ্বে করোনায় শনাক্ত প্রায় সাড়ে ১৬ কোটি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৯ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট

করোনাভাইরাসে বিশ্বে এখন পর্যন্ত প্রায় ৩৪ লাখ মানুষের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা ১৬ কোটি ৪৮ লাখ ছাড়িয়েছে। সুস্থ হয়েছেন ১৪ কোটি ৩৮ লাখের বেশি মানুষ।

 

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত করোনায় মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জন। আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৫৮৩ জন।

 

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৬ লাখ ১ হাজার ৩৩০ জনের প্রাণ নিয়েছে করোনা। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জনের দেহে।

 

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ভারত। এশিয়ার মধ্যেও করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশটি। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছেন ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন। মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জন।

 

তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জন।

 

করোনাভাইরাস শনাক্তের তালিকায় চারে ইউরোপের দেশ ফ্রান্স। করোনা শনাক্তে তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023