শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

পশ্চিম তীরেও রক্ত ঝরছে

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ১৫ মে, ২০২১

ডেস্ক রিপোর্ট

ফিলিস্তিনের গাজা উপত্যকায় শনিবার সকালেও ইসরায়েল বিমান হামলা চালিয়েছে। গাজা থেকে হামাসও ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও আরব কূটনীতিকেরা সংঘাত বন্ধের আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এসব তথ্য দেয়া হয়েছে।

অন্যদিকে, গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলে দখলকৃত পশ্চিম তীরে ব্যাপক বিক্ষোভ হয়। সেখানে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ফিলিস্তিনিরা। এতে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

এছাড়া গত সোমবার থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ১৩২ জন নিহত হয়েছে। এদের মধ্যে ৩২ শিশু ও ২১ জন নারী। এখন পর্যন্ত ৯৫০ জন আহত হয়েছে।
গাজার উত্তরাঞ্চলে একটি হামলায় চারজনের প্রাণহানি ঘটেছে। স্থানীয়রা রয়টার্সকে জানিয়েছে, ভূমধ্যসাগর থেকে ইসরায়েলি নৌ-বাহিনীর জাহাজ থেকেও বোমা ছোড়া হয়েছে। ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় একটি মসজিদ বিধ্বস্ত হয়েছে।

গতকাল শুক্রবারও সারা দিন গাজায় হামলা চালায় ইসরায়েল। তারা বলছে, কয়েক কিলোমিটারের সুড়ঙ্গ রয়েছে, যেখানে অস্ত্র প্রস্তুত করে হামাস। সেটি ধ্বংস করে রকেট হামলা বন্ধ করতে এ হামলা চালানো হচ্ছে।

অন্যদিকে, গাজা থেকে আসা রকেট হামলার কারণে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় দুটি শহরে জরুরি সতর্কতামূলক সাইরেন বাজানো হয়। হামাস এ হামলায় দায় স্বীকার করেছে। ইসরায়েলে এ পর্যন্ত একজন ইসরায়েলি সৈন্য, একজন ভারতীয় ও ছয়জন বেসামরিক ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023