নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার নন্দীগ্রামে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা সাড়ে ১১ টায় জাতীয় নিরাপদ খাদ্য দিবসের একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোছা. শারমিন আখতারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র, শ্রাবণী আকতার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু তাহের, পরিসংখ্যান অফিসার রবিউল ইসলাম, সমাজ সেবা অফিসার আব্দুল মোমিন প্রমূখ।