ঢামেকে করোনা আইসিইউতে আগুন, ৩ রোগীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ১৭ মার্চ, ২০২১

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটে আগুন লাগার ঘটনায় রোগীদের স্থানান্তরের পর ৩ রোগী মারা গেছেন।

 

বুধবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রি. জে. নাজমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি বলেন, এ তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে। তাদের কারো মৃত্যুই আগুনে পুড়ে হয়নি।

 

এর আগে বুধবার সকাল সোয়া ৮ টার দিকে ঢামেকের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ আইসিইউতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023