বিয়ের পিঁড়িতে ক্রিকেটার নাসির

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

স্পোর্টস ডেস্ক

বসন্ত আর ভালোবাসার দিনে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন জাতীয় ক্রিকেট দলের একসময়কার নিয়মিত মুখ ‘ব্যাডবয়’ খ্যাত তারকা অলরাউন্ডার নাসির হোসেন।

 

রোববার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন তিনি। গণমাধ্যমকে নাসিরের ঘনিষ্ঠ একাধিক সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বিয়ের অনুষ্ঠানে তার পরিবারের লোকজন এবং ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, কনে তামিমা তাম্মি পেশায় একজন কেবিন ক্রু। কাজ করেন বিদেশি একটি এয়ারলাইন্সে।

 

দুজনের চেনাজানা অনেক আগে থেকেই। গেলো বছর ১১ সেপ্টেম্বরে ইন্সট্রাগ্রামে এক তরুণীর সঙ্গে ছবি পোস্ট করেন তিনি। মুহূর্তেই ছবিটি নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। ভক্ত-সমালোচকদের হাজারো প্রশ্ন কে এই মেয়ে? এরপর মাত্র দশ মিনিটের মাথায় ওই ছবিটি সরিয়ে দেন তিনি।

 

সে সময় নাসির বলেছিলেন, ছবিটি কার না জেনে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে। চাইলে আপনিও বলতে পারেন যে, মেয়েটিকে আমি বিয়ে করেছি। আপনি এটিও বলতে পারেন যে, সে আমার গার্লফ্রেন্ড। আমি বলব, আমি বিয়ে করিনি। যদি আমি বিয়ে করি সবাইকে জানিয়েই করব। আর হ্যাঁ, খুব শিগগিরই আমি বিয়ে করছি। সেখানে আপনাদের সবাইকে আমন্ত্রণ করব।

 

শেষ পর্যন্ত অবশ্য নাসির বিয়ে ওই মেয়েটিকেই করেছেন। কিন্তু ভক্তদের না জানিয়েই। রোববার তার বিয়ের খবরটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়।

 

দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন নাসির। ফিটনেস টেস্টে ফেল করে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপেও সুযোগ হয়নি তার। সম্প্রতি আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি পুনে ডেভিলসের হয়ে খেলে এসেছেন ফিনিশার খ্যাত নাসির।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023