সাড়ে আট মাসে সবচেয়ে কম মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

স্টাফ  রিপোর্টার, ঢাকা

দেশে করোনায় আক্রান্ত হয়ে গত এক দিনে ৮ জনের মৃত্যু হয়েছে, যা গত সাড়ে আট মাসের মধ্যে সবচেয়ে কম। সবশেষ গতবছরের ৮ মে এর চেয়ে কম মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর; সেদিন ৭ জনের মৃত্যুর খবর এসেছিল। আর ৯ মে আটজনের মৃত্যুর খবর জানানো হয়েছিল।

 

বুধবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

গত এক দিনে মারা যাওয়া ৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট ৭ হাজার ৯৫০ জনের মৃত্যু হল। ২৪ ঘণ্টায় আরো ৬৫৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন হয়েছে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ৬১৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন হয়েছে।

 

গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৬৬৭টি।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার চার দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৫ দশমিক ১৩ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023