শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

শীতের পোশাকের জন্য ১২ হাজার টাকার আবদার, না পেয়ে ‘আত্মহত্যা’ কলেজছাত্রীর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০

সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে শীতের পোশাক কেনার টাকা না পেয়ে সম্পা খাতুন (১৮) নামের এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

 

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি ফজলে আশিক।

 

স্থানীয়রা জানায়, ঝুড়ঝুড়ি গ্রামের সাবেক ইউপি সদস্য হায়দার আলীর মেয়ে ও তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের এইচ এসসি পড়ুয়া শিক্ষার্থী সম্পা খাতুন তার বাবার কাছে শীতের পোশাক কেনার জন্য ১২ হাজার টাকার আবদার করেন। এ সময় তার বাবা ৪ হাজার টাকা দিয়ে পরবর্তীতে অবশিষ্ট টাকা দেওয়ার কথা বললে সম্পা খাতুন অভিমান করেন। এ নিয়ে পরবর্তীতে তার মা বকাঝকা করলে অভিমানে তিনি নিজ ঘরে দরজা আটকে আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

 

তাড়াশ থানার ওসি ফজলে আশিক বলেন, বিষয়টি নিয়ে কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শুক্রবার রাতেই ওই কলেজছাত্রীর লাশ দাফন করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023