শিরোনাম :
গাবতলীতে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে ইফতার যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল

র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা
র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। গতকাল সোমবার রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। বদলির বিষয়ে নিশ্চিত করে সারোয়ার আলম বলেন, ‘নতুন দায়িত্বে যেন সফল হতে পারি এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।’ উল্লেখ্য, ২৭তম বিসিএসের মাধ্যমে মো. সারোয়ার আলম যোগ দেন প্রশাসনে। এতদিন তিনি র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন। এছাড়াও অনেক অনিয়ম প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সারোয়ার আলম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023