প্রেমের গুঞ্জনে যা বললেন দীঘি

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২০

বিনোদন ডেস্ক

সেই ছোট্ট দীঘি এখন অনেক বড় হয়েছে। শিশুশিল্পী হিসেবে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া সেই শিশুটি এখন নায়িকা হয়েছেন। এরইমধ্যে শাপলা মিডিয়া প্রযোজিত সিনেমা দিয়ে ফিরেছেন তিনি। বেশিরভাগ অংশের শুটিং শেষও করে ফেলেছেন। আর তারমধ্যেই তাকে নিয়ে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে।

 

সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দীঘির প্রেমের গুজন উঠেছে। এই বিষয়ে দীঘি জানান, সেপ্টেম্বরে শুটিং শুরু করেছি, সব মিলিয়ে দুই মাস হলো নায়িকা হলাম। প্রেমের গুঞ্জনটা আসতে বছর খানেক লেগে যায়। এখনো আমার নামে এমন কিছু নিজে শুনিনি। তো আমার মনে হয়, আমি শোনার আগে আপনারা সাংবাদিক ভাইয়েরা, আমাদের আগে ভালো শুনতে পারেন। আপনাদের কাছে চলে যায় বা আপনাদের কাছে এমন গসিপ চলে যায়। আপনারা জানলে আমাকে আগে জানাবেন, তাহলে আমি বেশি খুশি হব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023