শিরোনাম :
দুই মাসে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন বগুড়ায় সাইক জেনারেল হাসপাতালে নরমাল ডেলিভারি সেন্টার’র যাত্রা শুরু বগুড়া ৫ দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি অসাম্প্রদায়িক-শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন এখনও অধরা জাতিসংঘে দাসত্ব ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে স্বীকৃত, বিপক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর কাহালুতে মহান স্বাধীনতা দিবস উদযাপন শিবগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালিত মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া প্রেসক্লাবের আলোচনা সভা শিবগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার ও মিটার চুরির অভিযোগে শিপন গ্রেফতার

বিষাক্ত মদপানে ৩ যুবকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় বুধবার, ২৮ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কুষ্টিয়ায় বিষাক্ত মদপান করে তিন যুবকের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার ভোরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

 

এরা হলেন- খোকসা উপজেলার কালিবাড়ি বাজারের ভবেশ ঘোষের ছেলে রিপন কুমার ঘোষ (৩২), মিরপুর উপজেলার কান্তদাহ গ্রামের মৃত দেবেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে নিতাই বিশ্বাস (৩৫) ও সদর উপজেলার বড় আইলচারা গ্রামের তপন বিশ্বাসের ছেলে অনিক বিশ্বাস (২১)।

 

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম তানভীর আরাফাত। তিনি বলেন, বিষাক্ত মদপানে তিন যুবকের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

 

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার সরকার জানান, দুর্গাপূজার আনন্দ-উৎসবে মদপান করে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে। রাত ১২টা থেকে সাড়ে ৪টার মধ্যে তারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

 

পরে চিকিসাধীন অবস্থায় একে একে তিন যুবকেরই মৃত্যু হয়।

 

তবে হাসপাতালে অবস্থানরত মৃতদের স্বজনরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023