শিরোনাম :
যেকোনো মূল্যে নেতানিয়াহুকে হত্যা করতে চায় ইরান সংবিধান সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই:সালাহউদ্দিন আহমদ জ্বালানি তেল বিতরণে বিধিনিষেধ তুলে নেয়ার সিদ্ধান্ত ইরান যুদ্ধ দ্রুত শেষ করার ইঙ্গিত ট্রাম্পের সংসদের প্রথম অধিবেশন নিয়ে যত আলোচনা ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন

বাংলাদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি: ব্রিটিশ হাইকমিশনার

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ২৬ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেছেন, বাংলাদেশে করোনা পরিস্থিতি অনেক ভালো। এদেশের মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্তের হিসেবে সুস্থতার হার অনেক বেশি।

 

রবিবার (২৫ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের মির্জাপুরে দানবীর রণদা প্রসাদ সাহার বাড়ির পূজা মন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। এ সময় ডেপুটি হাইকমিশনার জাবেদ প্যাটেল উপস্থিত ছিলেন।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। চমৎকার পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনই তার বড় প্রমাণ। এদেশের হিন্দু মুসলমান একে অপরকে সহযোগিতা ও সম্প্রীতিতে বসবাস করে।

 

রোহিঙ্গা সমস্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশের জন্য এটি একটি বড় সমস্যা। নিজেদেরই এ সমস্যা সমাধান করতে হবে। সমস্যা সমাধানে ব্রিটিশ সরকার বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023