শিরোনাম :
স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে যুদ্ধ: কোন দেশে কত মৃত্যু ও ক্ষয়ক্ষতি জিয়া পরিবারের প্রয়াত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় বগুড়ায় হিফজুল কোরআন প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনাল ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে জাতীয় সংসদের প্রথম অধিবেশন একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব ইরানে শিগগির ট্রাম্পের হামলার ইঙ্গিত সংস্কার পরিষদের শপথ নিয়ে আইনজীবীদের মধ্যে ভিন্নমত প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান

‘হ্যালো ফ্রেন্ডস জেলে থাকতে পারি’, ধর্ষণের পর ফেসবুকে উল্লাস

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ২৬ জানুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

কিশোরীকে ধর্ষণের পর ফেসবুকে এসে উল্লাস প্রকাশ করেছে চার কিশোর। শুক্রবার রাতে ওই চার ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব। পরে তাদের মোবাইল থেকে ভিডিওটি উদ্ধার করা হয়।

 

এই কিশোরদের একজন ফেসবুকে এসে বলে, ‘হ্যালো ফ্রেন্ডস, আমরা আগামী কালকা হয়তো জেলে থাকতে পারি। না হয় বাড়ির আশেপাশে থাকতে পারব না। আর আমাদের মনে হয় আমি আর শরীফ দুইজনের থিকা একজন বিয়া করতে’…। এসময় পাশে থাকা অন্যরা হাসতে থাকে।

 

গ্রেফতাররা হলেন- কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার নৈয়পুরা গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে শরীফ হোসেন (১৮), ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার গোলাভিটা গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে আহসান ওরফে হাসান (১৬), একই জেলার ঈশ্বরগঞ্জ থানার উজান চন্দ্রপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে ইমরান হাসান সুজন (১৯) ও গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার নয়নপুর গ্রামের সাবাজ উদ্দিন মোল্লার ছেলে শরিফ উদ্দিন মোল্লা (২০)।

 

র‌্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, ১৫ জানুয়ারি বিকালে এক বান্ধবীর সহায়তায় ওই চার কিশোর জন্মদিনের কথা বলে কৌশলে গাজীপুরের শ্রীপুরে একটি বাসায় কিশোরীকে ডেকে নিয়ে যায়। সেখানে কেক কেটে সবাই মিলে আনন্দ করতে থাকে। একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে ওই কিশোরীকে এনার্জি ড্রিংসের সঙ্গে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে পান করিয়ে অজ্ঞান করা হয়। পরে পাশের একটি ঝোঁপে নিয়ে কিশোরীর হাত, পা ও মুখ বেঁধে তারা পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণের পর চার বন্ধু একটি সেলুনে গিয়ে উল্লাস করে। উল্লাসের ভিডিও করে তা আবার ফেসবুকে ছেড়ে দেয়।

 

এদিকে মামলার পর ধর্ষকদের পরিবার থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে কিশোরীর স্বজনরা অভিযোগ করেছেন। কিশোরীর মা বলেন, মামলা করার পর আসামির পরিবার থেকে বলা হচ্ছে, মামলা নাকি তাদের লুঙ্গির মধ্যে বাঁধা থাকে। আর দুই চারদিন গেলে মামলা এমনিতেই পানি হয়ে যাবে। ওই কিশোরীর মা আরও জানান, আসামি সুজনের বাবা লিটন মিয়া বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন। শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল সাকিব সংবাদমাধ্যমকে জানান, কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা করেছেন। কিশোরীর পরিবারের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023