শিরোনাম :
দিল্লির সীমান্ত সম্মেলনে বাংলাদেশের প্রধান উদ্বেগ সীমান্ত হত্যা ও পুশইন দেশে ফিরলেন ৫২ হাজার ৪৯১ হাজি, মৃত্যু ৪৯ জনের বগুড়ায় ধারাবাহিকভাবে বড় বড় উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ​শিবগঞ্জে ২৮ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার শেরপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার শাজাহানপুরে ইন্স্যুরেন্সের টাকা আত্মসাতে শফিকের বিরুদ্ধে থানায় অভিযোগ বুড়িগঞ্জের মাদকের আঁতুড়ঘর মাচইল গ্রাম থেকে মাদকসেবী গ্রেফতার শাজাহানপুরে হেরোইনসহ কথিত মাদক কারবারি আটক আপনারা গুলি করলে আমরা কি চুড়ি পরে বসে থাকবো? বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

সম্রাটের জামিন নামঞ্জুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০

স্টাফ রিপোর্টার, ঢাকা

যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় করা অস্ত্র ও মাদক আইনের মামলায় অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

 

এ সময় তার জামিন নামঞ্জুর করে অভিযোগ গঠন শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করা হয়েছে।

 

মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র আমল আকারে গ্রহণ করে চার্জ শুনানির এ দিন ধার্য করেন।

 

এ দুটি মামলার শুনানি উপলক্ষে সকালেই সম্রাটকে আদালতে আনা হয়। শুনানি শেষে দুপুর সোয়া ১২টার দিকে তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

 

আসা-যাওয়ার পথে সম্রাটের গাড়ির চারপাশে জড়ো হয়ে হাজারো নেতাকর্মী তার মুক্তির দাবিতে স্লোগান দেন। এছাড়া শুনানি চলাকালেও ঢাকা মহানগর দায়রা জজ আদালত চত্বরে অবস্থান নেন তারা। এসময় তাদের হাতে সম্রাটের মুক্তির দাবি সম্বলিত প্ল্যাকার্ড ছিল। তারা সম্রাটের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগানও দেন।

 

সম্রাটকে গত বছর ৫ অক্টোবর গ্রেপ্তার করার পর তার নামে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করা হয়। দুটি মামলাতেই সম্রাটকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা।

 

এ দুটি মামলায় অভিযোগপত্র দাখিলের পর তা বদলি হয়ে মহানগর দায়রা জজ আদালতে আসে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা করেছে।

 

উল্লোখ্য, গত বছর ৫ অক্টোবর গভীর রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আলকরা ইউনিয়নের কুঞ্জশ্রীপুর গ্রামে অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ওই গ্রামের জামায়াত নেতা মনির চৌধুরীর বাড়ি থেকে সম্রাট ও আরমানকে আটক করা হয়। পরদিন তাদের নিয়ে রাজধানীতে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে র‌্যাব।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
All rights reserved www.mzamin.news Copyright © 2023